spot_img

হরিপুরের শ্রেষ্ঠ বিদ্যালয়

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,

জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় ছাত্র-ছাত্রী ঝড়ে পড়া রোধে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা পর্যায়ে এবার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে।

১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে ৩টি ক্লাষ্টার যাচাই-বাছাইয়ের মাধ্যমে শ্রেষ্ট বিদ্যালয় হিসেবে ঘোষনা জন্য উপজেলা যাচাই-বাছাই শিক্ষা পদক কমিটির নিকট ৩টি বিদ্যালয়ের নাম দাখিল করেন। গত ২৪ জুলাই উপজেলা যাচাই-বাছাই পদক কমিটি প্রধান শিক্ষকদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে ক্যাটাগরির ভিত্তিত্বে ছাত্র-ছাত্রী ঝড়ে পড়া রোধে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ট বিদ্যালয় হিসেবে নির্বাচিত করেন।

চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ২০০১ইং সালে স্থাপিত হয়ে পাঠদান শুরু করেন। অকালে ছাত্র-ছাত্রী ঝড়ে যেন ঝড়ে না যায় সে লক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী নিজ উদ্যোগে ২০১৪ইং সালে মিড-ডে-মিল চালু করেন। তার এই মহান উদ্যোগ সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়। এখ পর্যন্ত চালু রয়েছে মিড-ডে-মিল। ছাত্র-ছাত্রীদের বিনোদনের জন্য বিদ্যালয় সংলগ্ন নিজ জমিতে তৈরি করে একটি শিশু পার্ক। বর্তমানে এই বিদ্যালয়টিতে ঝড়ে যাওয়া ছাত্র-ছাত্রী সংখ্যা ০%।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও  যাচাই-বাছাই শিক্ষা পদক কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন উপজেলার  চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অকালে ছাত্র-ছাত্রী ঝড়ে পড়া রোধে এবার শ্রেষ্ট বিদ্যালয় হিসেবে নির্বাচিত করার হয়েছে। তিনি আরো বলেন এই বিদ্যালয়টিতে গুনগত শিক্ষারমান ও ছাত্র-ছাত্রীর উপস্থিত অত্যন্ত ভালো ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.জে আরিফ বেগ বলেন, অকালে ছাত্র-ছাত্রী যেন ঝড়ে না যায় সে লক্ষ্যে নিজ উদ্যোগে মিড-ডে-মিল চালু রাখায় চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী, ম্যানেজিং কমিটি ও সকল শিক্ষককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন সামনে আরো এগিয়ে যায় সেই প্রত্যশা করি। হরিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম বলেন উপজেলার ১১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মধ্যে ৩টি ক্লাষ্টারে যাচাই-বাছাইয়ের মাধ্যমে শ্রেষ্ট বিদ্যালয় হিসেবে ঘোষনা জন্য উপজেলা যাচাই-বাছাই শিক্ষা পদক কমিটির নিকট ৩টি বিদ্যালয়ের নাম দাখিল করা হলে ক্যাটাগরির ভিত্তিত্বে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষা পদক কমিটির শ্রেষ্ট বিদ্যালয় হিসেবে ঘোষনা করেন।

প্রধান শিক্ষক এরফান বলেন, ছাত্র-ছাত্রী ঝড়ে পড়া রোধে আমার বিদ্যালয়কে শ্রেষ্ট বিদ্যালয় ঘোষনা করার জন্য শিক্ষা পদক কমিটির সকল সদস্য, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সকল কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃজ্ঞতাজ্ঞাপণ করছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ