মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ৩১ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ে জাল টাকা তৈরির সরঞ্জামসহ জাল নোট ব্যবসায়ী গ্রেফতার। ঠাকুরগাঁও রোড ইসলাম নগড় মহল্লার সাইফুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম সাগর (২৪) কে জাল টাকার সরঞ্জাম ও ১ লক্ষ জাল টাকাসহ গ্রেফতার করেছে র্যাব- ১৩।
রবিবার (৩০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রোড ইসলাম নগড় এলাকায় র্যাব ১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী -২, নীলফামারীর একটি অভিযান দল অভিযান চালায়।
এ সময় রোড ইসলাম নগড় এলাকার সাইফুল ইসলামের বাড়ি তল্লাশি চালিয়ে জাল টাকা তৈরির সরঞ্জাম ও ১ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে। এ সময় রোড ইসলাম নগড় এলাকায় সাইফুল ইসলামের ছেলে সাব্বির ইসলাম (২৪) কে গ্রেফতার করে র্যাব -১৩।


























