ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ আগষ্ট, ২০১৭ ।

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও শতাধিক।
নিহতরা হলেন ওই গ্রামের মতিন মিয়া (৫০) ও সাবু মিয়ার ছেলে কবির মিয়া (৪৫)।
বাহুবল থানার ওসি মাজহারুল হক জানান, মসজিদের ইমাম পরিবর্তন ও কমিটি গঠন নিয়ে গ্রামবাসীর দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে শুক্রবার বিকালে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। আজ শনিবার সকাল ৭টার দিকে মুককান্দি গ্রামে আবার সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। আহত অনেককে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কবির মারা যান। আর মতিন মারা যান সিলেটে নেওয়ার পথে।”
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আর গুরুতর আহত ১৪ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।


























