spot_img

হত্যা মামলার আসামী শিবিরের ২০ নেতাকর্মী সড়ক দূর্ঘটনায় আহত

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ , জনতারআদালত.কম । ১২ সেপ্টেম্বর, ২০১৭ ।

ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে জামায়াত শিবিরের ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়কের সার্কিট হাউজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে হরিণাকুন্ডু থেকে একটি রিজার্ভ বাস যোগে জামায়াত শিবিরের নেতাকর্মীরা একটি হত্যা মামলার হাজিরা দিতে খুলনায় যাচ্ছিল। বাসটি ঝিনাইদহ শহরের সার্কিট হাউজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। এতে বাসে থাকা ৪২ জন যাত্রীদের মধ্যে অন্তত ২০ জন আহত হয়।

আহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার জহির উদ্দিন, খলিলুর রহমান, সাবদার আলী, বদর উদ্দিন, রব্বান সর্দার, মতিয়ার রহমান, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম, মহিউদ্দিনসহ ২০ জন।

এদের মধ্যে হাসপাতালে ১০জনকে ভর্তি করা হয়েছে। বাকীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস সেখানে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায় হরিণাকুন্ডু উপজেলা শহরে ২০১৩ সালের ৩ মার্চ পুলিশ সদস্য গাজী ওমর ফারুককে হত্যা করা হয়। সেই মামলায় হরিণাকুন্ডু এলাকার ৩৫৪ জন আসামী রয়েছে। মঙ্গলবার ভোর সকালে খুলনা দ্রুত ট্রাইব্যুনাল আদালতে তারা হাজিরা দিতে যাচ্ছিলেন। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ