ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ সেপ্টেম্বর, ২০১৭ ।

দেশের বন্ধ বস্ত্রকলগুলো পুনরায় চালুর পরিকল্পনা সরকারের রয়েছে।
আজ সংসদে সরকারি দলের সদস্য এম. আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের জবাবে বস্ত্র ও পাট মন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিকের পক্ষে প্রতিমন্ত্রী মির্জা আজম এ কথা বলেন।
তিনি বলেন, বেকার শ্রমিকদের পুনর্বাসনের লক্ষ্যে বিটিএমসি’র নিয়ন্ত্রণাধীন বন্ধ বস্ত্রকলগুলো পুনরায় চালুর লক্ষ্যে সরকার এ পরিকল্পনা গ্রহণ করে।
প্রতিমন্ত্রী বলেন, দেশী-বিদেশী যৌথ উদ্যোগে বা পিপিপি-এর মাধ্যমে এসব বন্ধ বস্ত্রকল সচল রাখার উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে বিটিএমসি’র কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মির্জা আজম বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন বিজেএমসি’র আওতায় ২৬টি পাটকল রয়েছে এবং সবক’টি পাটকল বর্তমানে চালু রয়েছে।


























