spot_img

স্বাধীনতা দিবসের আগে পাকিস্তান সেনার ট্রাকের আত্মঘাতী বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৩ আগষ্ট, ২০১৭ ।

 

পাকিস্তানের কোয়েটা শহরে সেনাবাহিনীর একটি ট্রাক লক্ষ্য করে আত্মঘাতী হামলা। এই হামলায় অন্তত ১‌৫ জন নিহত ও ২৫ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের মধ্যে সাতজন সাধারণ মানুষ রয়েছে। এছাড়াও রয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর বেশ কয়েকজন আধিকারিকরাও। পাশাপাশি আহতদের মধ্যে একাধিক পাকিস্তান সেনার জওয়ান এবং সাধারণ মানুষ রয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। যদিও স্থানীয় হাসপাতালে চলছে চিকিৎসা।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ জানিয়েছে, কড়া নিরাপত্তায় ঘেরা কোয়েটার ব্যস্ত পিশিন স্টপে শনিবার রাতে সামরিক ট্রাক লক্ষ্য আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। মুহূর্তে আশপাশের কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পাকিস্তান আইএসপিআরের দাবি, জঙ্গিরা নিজেদের শরীরে বোমা বেঁধে পাকিস্তান সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে নিজেদের উড়িয়ে দেয়। যদিও এই ঘটনার পিছনে কোন জঙ্গি সংগঠন আছে তা কেউ জানায়নি।

বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, জঙ্গিরা সামরিক বাহিনীর ট্রাক লক্ষ্য করে বোমা হামলা চালায়। তবে তাঁর দাবি, এই হামলা আত্মঘাতী নাকি রিমোট কন্ট্রোলের সাহায্যে চালানো হয়েছে তা এখনও জানা যায়নি। তব এ আহতদেরকে কোয়েটা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, ঘটনার পরেই গোটা পাকিস্তানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। আগামীকাল সোমবার পাকিস্তানের স্বাধীনতা দিবস। তার আগে এই ঘটনায় নিঃসন্দেহে চাপ বেড়েছে দেশের সামরিক আধিকারিকদের। তবে পর্যবেক্ষকদের একাংশের দাবি, পাকিস্তানের মাটিতে জঙ্গিদের প্রশয় দেওয়ার ফল ভোগ করছে সেখানকার মানুষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ