ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৩ আগষ্ট, ২০১৭ ।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার রাতে প্রধান বিচারপতি এস. কে. সিনহার বাসায় নৈশভোজ করেছেন । সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে চলমান অস্থিরতার মধ্যেই এ নৈশভোজে যোগ দিলেন তিনি।
নৈশভোজের আগে-পরে এই দুজনের মধ্যে সাম্প্রতিক বিষয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে।
শনিবার সন্ধ্যায় প্রধান বিচারপতির বাসভবনে যাওয়ার আগে নৈশভোজের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আপাতদৃষ্টিতে সামাজিক অনুষ্ঠান মনে হলেও এই নৈশভোজ বেশ রাজনৈতিক গুরুত্ববহ। তবে এ দুজনের মধ্যে ঠিক কী কী বিষয়ে আলাপ হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে দুজনের কারো বক্তব্য পাওয়া যায়নি।


























