spot_img

‘স্বাধীনতা চাই’ : পাকিস্তান আবার বিক্ষোভে উত্তাল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২০ আগষ্ট, ২০১৭ ।

‘স্বাধীনতা চাই’। দাবি এবার পাকিস্তানের অন্দরেই। স্বাধীনতার দাবিতে রাস্তায় নেমেছেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। বিক্ষোভে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর।

জানদেলিতে জম্মু-কাশ্মীর ন্যাশনাল স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক মিছিলের। মিছিলের দাবি ছিল একটাই, অবিলম্বে পাক শাসন থেকে মুক্তি।

স্থানীয় নেতাদের অভিযোগ,  পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি পাঠিয়ে সেখানকার শান্তি নষ্ট করছে পাকিস্তান। স্থানীয়দের উপর অত্যাচার করছে পাক সেনা। রাস্তা নেই, খাবার নেই, জীবিকা অর্জনের উপায় নেই, এমনকী বইও নিষিদ্ধ এই অঞ্চলে। তাঁদের ভোটাধিকারও নেই। কার্যত ‘দাস’ বানিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ তাদের।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ