spot_img

সেরা বাঙালির পুরষ্কার গ্রহণ করলেন মাশরাফি

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা বাঙালি কীর্তিমানদের পুরস্কৃত করে থাকে কলকাতাভিত্তিক এবিপি মিডিয়া গ্রুপ। চলতি বছর সংস্থাটির সেরা বাঙালি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাশরাফী বিন মুর্তজা। শনিবার রাতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে টাইগারদের ওয়ানডে অধিনায়কের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে ক্রিকেট পরিসংখ্যান নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। যেখানে মাশরাফিকে সৌরভ গাঙ্গুলীর পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সফল বাঙালি হিসেবে উল্লেখ করা হয়। গত দুই বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। টাইগারদের উন্নতি চোখে পড়ার মতোই। নিজেদের গড়ে তুলেছে ‘টিম বাংলাদেশ’ হিসেবে। আর সেটা সম্ভব হয়েছে মাশরাফি বিন মুর্তজা নামক জিয়নকাঠির ছোঁয়ায়! তার নেতৃত্বে ২০১৫ সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ।

মাশরাফির অধীনে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেললেন টাইগাররা। দলকে টেনে নিয়ে যান অনন্য উচ্চতায়। এরই স্বীকৃতি ‘আনন্দবাজার সেরা বাঙালি ২০১৭’র সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন তিনি।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ