ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ৩০ জুলাই, ২০১৭ ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা করা হয়েছে।
গত ১৭ জুলাই জেলা আওয়ামী লীগ কার্যালয়ে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে ৫৭ জন কার্যনিবাহী কমিটিতে ও ১৪ জনকে উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়। শেখ রেহানাকে উপদেষ্টামণ্ডলীর ৩ নম্বর সদস্য করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক ও সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান এ কমিটির অনুমোদন দিয়েছেন বলে ইলিয়াস জানান।


























