spot_img

সুন্দরবনের ১০ কিলোমিটারের ভেতরে শিল্প-কারখানা স্থাপনে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকার মধ্যে কতটি শিল্প প্রতিষ্ঠান আছে আগামী ৬ মাসের মধ্যে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সুন্দরবনের চারপাশে ১০ কিলোমিটার এলাকার মধ্যে নতুন করে শিল্প কারখানা স্থাপন না করার আদেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

পরিবেশসচিব, শিল্পসচিব, ভূমিসচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেয়া হয়েছে।

সুন্দরবনের ১০ কিলোমিটার এলাকার মধ্যে স্থাপিত শিল্পকারখানা অন্যত্র স্থাপন বা সরিয়ে নিতে নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করেছিলেন শেখ ফরিদুল ইসলাম।

শুনানি নিয়ে আদালত রুল দেন। রুলে সুন্দরবনের আশপাশের ১০ কিলোমিটার এলাকাজুড়ে শিল্পকারখানা স্থাপনের অনুমোদন কেন সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের পরিপন্থী হবে না এবং নতুন শিল্পকারখানা কেন অপসারণ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ