জুলফিকার আলী শাহীন, পূর্বধলা (নেত্রকোনা) ,
জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশাকাকুনি ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. জসিম উদ্দিন (৬৭) গত বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভোগছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাম মো. নিজাম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


























