spot_img

সুদানে নীলনদে নৌকাডুবিতে অন্তত ২১ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

সুদানের উত্তরে নীলনদে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ২১ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় রাজ্য সরকার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

খার্তুম থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

রিভার নাইল স্টেট সরকার বৃহস্পতিবার জানায়, দুর্ঘটনাস্থল থেকে ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানান, বুধবার সন্ধ্যায় খার্তুমের উত্তরে নদী পারাপারের সময় নৌকাটিতে ৩০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ