spot_img

দুই ভাইয়ের বীরত্বে অভিষেক বিশ্বকাপে ঐতিহাসিক জয় ইতালির

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

উদ্বোধনী জুটিতে দুই ভাই অ্যান্থনি মোসকা ও জাস্টিন মোসকার দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যে নিজেদের অভিষেক টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ইতালি ক্রিকেট দল।

আজ ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফুটবলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নেপালকে। ১২৩ রানের লক্ষ্য বিনা উইকেটে স্পর্শ করে ফেলে ইতালি। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৭৩ রানে হেরেছিল ইতালি।

মুম্বাইয়ে নেপালের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় নেপাল। ইতালির স্পিনারদের তোপে ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় নেপাল। দলের হয়ে কোন ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেনি।

সর্বোচ্চ ২৭ রান করেন আরিফ শেখ। এছাড়া অধিনায়ক রোহিত পাউডেল ২৩ ও উইকেটরক্ষক আসিফ শেখ ২০ রান করেন।

লেগ স্পিনার কৃশান কালুগামাগে ১৮ রানে ৩ এবং অফ-স্পিনার বেন মানেন্তি ৯ রানে ৩ উইকেট নেন।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন ইতালির দুই ওপেনার অ্যান্থনি মোসকা ও জাস্টিন মোসকা। পাওয়ার প্লেতে ৬৮ এবং ১১তম ওভারে ইতালির রান ১শতে নেন দুই ভাই।

এরপর ১৩তম ওভারের চতুর্থ বলে বিনা উইকেটে ১২৪ রান তুলে ইতালিকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন তারা। নিজেদের টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে এটিই সর্বোচ্চ রান ইতালির।

জাস্টিন ৩৭ বলে এবং অ্যান্থনি ২৮ বলে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। দু’জনই চতুর্থ হাফ-সেঞ্চুরির দেখা পান।
৫টি চার ও ৩টি ছক্কায় জাস্টিন ৪৪ বলে ৬০ এবং ৩ চার ও ৬ ছক্কায় ৩২ বলে ৬২ রান করেন অ্যান্থনি।

১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ইতালির কালুগামাগে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ