spot_img

সিলেটে একই পরিবারের তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সিলেটের গোয়াইনঘাট এলাকার একটি বাড়ি থেকে গলাকাটা অবস্থায় মা ও ভাইবোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জুন) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামে। কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

নিহতরা হলো হিফজুর রহমানের স্ত্রী আলেমা বেগম, ছেলে মিজানুর রহমান (১১) ও মেয়ে তানিশা রহমান (৫)।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, দুর্বৃত্তরা একই পরিবারের চার জনকে হত্যা করতে চেয়েছিল। এর মধ্যে মা, মেয়ে ও ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা কি কারণে তাদের হত্যা করলো তা এখনো জানা যায়নি।

ওসি জানান, মরদেহ‌ সুরতহাল প্রতিবেদনের জন্য ওসমানী মেডিকেলে পাঠানো হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ