spot_img

সিলেটের প্রথম হার খুলনার কাছে

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৮ নভেম্বর, ২০১৭ ।

 

চতুর্থ ম্যাচে সিলেটকে হার মানতে বাধ্য করলো খুলনা টাইটান্স ।  এর আগে টানা তিন জয়ে যেন ওড়ছিল সিলেট সিক্সার্স। বুধবার তাদের জমিনে নামিয়ে আনল খুলনা টাইটান্স। বিপিএলের পঞ্চম আসরের সিলেট পর্বের শেষ দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৬ উইকেটে পরাজিত করেছে খুলনা।

খুলনার এটি প্রথম জয়। এর আগে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল।

১২ বল হাতে রেখে জয়ী হওয়া খুলনা প্রথম পয়েন্টের মুখ দেখে মাইকেল ক্লিঙ্গারের ব্যাটে। বিপিএলে অভিষেকে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। অপরাজিত ২৩ রান করেন কর্লোস ব্রাফেট।

এরআগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট ১৩৫/৫-এ থামে। অধিনায়ক নাসির হোসেন করেন অপরাজিত ৪৭ রান।

খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ এবং ওয়েস্ট ইন্ডিজের বোলার জোফরা আরচার দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন মাহমুদউল্লাহ।

ঢাকায় শনিবার শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ