spot_img

সিলেটের গোলাপগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা-র‌্যালী

আজিজ খান, সিলেট , জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

 

গোলাপগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলা সদরের চৌমুহনী প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে গোলাপগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি প্রবীন ব্যক্তিত্ব হাজী আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে, অফিসার ইনচার্জ (অপারেশন) দেলওয়ার হোসেনের পরিচালনায় ও থানা মসজিদের প্রধান ইমাম মাওলানা আব্দুল মালিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা শিক্ষামন্ত্রীর বিশেষ প্রতিনিধি সৈয়দ মিছবাহ উদ্দিন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী, গোলাপগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কামান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, বাদেপাশা ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সমাজসেবী মুজিবুর রহমান প্রমুখ।

এসময় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুশন, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান ফয়ছল আহমদ, লক্ষীপাশা ইউপির সাবেক চেয়ারম্যান মাহমুদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল জলিল সেলিম, উপজেলা মৎস্যজীবি সমিতির সেক্রেটারী নুরুল ইসলামসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি জনগনের অংশগ্রহণ খুবই প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্ঠায় শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। এক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকে দায়িত্ব পালনের জন্য বক্তারা আহবান জানানো হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ