spot_img

পূর্বধলায় রেল ব্রীজ থেকে যুবকের লাশ উদ্ধার

জুলফিকার আলী শাহীন, নেত্রকোনা, জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

নেত্রকোনার পূর্বধলায় ধলাই নদীর উপর রেল ব্রীজ থেকে গত শনিবার আবুল বাশার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ। সে বিশকাকুনী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। আবুল বাশার পূর্বধলা বাজারের ফুটপাতে কাপড়ের ব্যবসায়ী।

পথচারীরা শনিবার সকালে ব্রীজের স্লিপারের উপর লাশ আটকে থাকতে দেখতে পায়। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতে কোন এক সময় র্দুবৃত্তরা আবুল বাশারকে খুন করে লাশ ব্রীজের উপর ফেলে রেখে যায়।

নিহত আবুল বাশারের চাচাতো ভাই রতন মিয়া জানান বাশার রাতে বাড়ি না ফেরায় তারা তাকে খোঁজাখুজি করছিল। সকালে খবর পেয়ে ব্রীজের উপর পরে থাকা লাশ সে সনাক্ত করে। রেলওয়ে পুলিশ এসে ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ