spot_img

সারাদেশে ২৪ ঘণ্টায় বিভিন্ন জেলায় ১৩১ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সারাদেশে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়েছে গ্রামেগঞ্জে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা ও সাতক্ষীরা জেলা। এদিকে রোগীর চাপে হাসপাতালগুলোতে হিমশিম অবস্থা।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার করোনার চিত্র তুলে ধরা হলো-

খুলনা : বাংলাদেশের অন্যতম শিল্প-বাণিজ্য নগরী খুলনা। করোনা সংক্রমণ বৃদ্ধিতে বিধ্বস্ত সময় কাটাচ্ছে এই অঞ্চলের মানুষ। গত ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় আরও ২৭ জনের প্রাণহানি হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ২০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (০২ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।

নড়াইল : নড়াইলে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ২৪৬ টি নমুনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ২ শতাংশ। এ নিয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়াল ৭৩৩ জনে।

নওগাঁ : গত ২৪ ঘণ্টায় নওগাঁয় ক‌রোনায় ৩ জ‌নের মৃত‌্যু হয়েছে। এই সময়ে ২৩৭ জনের নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিন ২২ জন মারা গেছেন এ হাসপাতালে। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ রাজশাহী জেলায় ১০ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩ জন, নাটোরে ২ জন, নওগাঁ ও পাবনা জেলায় একজন করে দুইজন মারা গেছেন।

নাটোর : গত ২৪ ঘণ্টায় নাটোর সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। জেলায় বিভিন্ন বাসা ও হাসপাতালে ১ হাজার ৮০৮ জন করোনা রোগী চিকিৎসাধীন আছেন। মোট আক্রান্ত ৩ হাজার ৯২৬ জন। মৃত্যু ৫৭ জন।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন।

কুষ্টিয়া: গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২১৮ মারা গেছেন। ৩৪২ নমুনা পরীক্ষায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ।

বগুড়া: বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে ৭ করোনারোগীর মৃত্যু হয়েছে। আরো ১০ জন রোগীর অবস্থা মুমূর্ষ। শুক্রবার (২ জুলাই) দুপুর ১২টা পর্যস্ত গেল ষোল ঘণ্টায় চাহিদা অনুযায়ী উচ্চ মাত্রার অক্সিজেন না পাওয়ায় তাদের মৃত্যু হয়। এছাড়া তিনজন করোনারোগী শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। সব মিলে জেলায় একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের।

টাঙ্গাইল : ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আজ শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন জনের করোনা শনাক্ত করা হয়েছিল। অন্য চার জন উপসর্গ নিয়ে মারা গেছেন। এ নিয়ে টাঙ্গাইলে করোনায় ও উপসর্গে মোট ১১৮ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বাজিতপুর উপজেলার বাসিন্দা। একই সময়ে ৩১৯ জ‌নের নমুনা পরীক্ষা ক‌রে ৯৬ জ‌নের করোনা শনাক্ত হয়।

ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সাত জন এবং উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান আজ শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া : কুষ্টিয়ায় ২০ দিন ধরে কঠোর বিধিনিষেধ-লকডাউন চললেও করোনা পরিস্থিতির ভয়াবহ রূপ বজায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ শতাংশ। এবং আরও সাত জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় ২১৮ জনের মৃত্যু হলো। এ ছাড়া ২৪ ঘণ্টায় ৮১ জন করোনা রোগী সুস্থ হয়েছে।

সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের ৩৫ দশমিক ৫ শতাংশ। 
বরিশাল: গত ২৪ ঘণ্টায় বরিশালে করোনায় আরও ৭ জন মারা গেছেন। এর মধ্যে একজন করোনা আক্রান্ত ছিলেন। ২৪ ঘণ্টায় ১৯৩ জন করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১০৩ জন পজিটিভ। শনাক্তের হার ৫৩ দশমিক ৩৬। 
চট্টগ্রাম: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। উপজেলার দুজন, মহানগরে দুজন। একই সময়ে ১২৩২ জনের নমুনা পরীক্ষায় আরও ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছে।
যশোর: যশোরে করোনা ও উপসর্গ নিয়ে সদর হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৪ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। শনাক্তের হার ৩১ শতাংশ।
সিলেট : সিলেট বিভাগে করোনার উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে ৩০২ জন। তাদের মধ্যে সিলেটে ১১৭ জন, সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ২৫ জন, মৌলভীবাজারে ৫২ জন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭১ জন করোনা রোগী ভর্তি রয়েছে।
নোয়াখালী: গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়েছে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩৪ জনে। একই সময়ে ৪৫৪টি নমুনা পরীক্ষায় ১৩৪ জনের করোনা শনাক্ত হয়।
ঝিনাইদহ : ঝিনাইদহে লকডাউনের ২য় দিনে আজ শুক্রবার করোনায় মারা গেছে মারা গেছে ৩ জন। এছাড়া ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে ১৩২ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪,৪৭০ জনে। এ পর্যন্ত মোট মৃত্যু ১০০ জন। সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ১২০ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ