spot_img

ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় করোনায় ১৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ডা. মহিউদ্দিন খান মুন।

এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬২১ নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ ২৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ