spot_img

সাময়িকভাবে যাচ্ছি, আবার ফিরে আসব : প্রধান বিচারপতি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৩ অক্টোবর, ২০১৭ ।

স্ত্রী সুষমা সিনহাকে নিয়ে শুক্রবার রাতের ফ্লাইটে প্রধান বিচারপতি এস কে সিনহার অস্ট্রেলিয়া যাওয়ার কথা রয়েছে। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটের টিকিট কেটেছেন তিনি ।

ইতোমধ্যে ১৩ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশে অবস্থানের বিষয়টি রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে অবহিত করেন প্রধান বিচারপতি।

বিমানবন্দর সূত্রে জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৭ ফ্লাইটটি টিকিট কেটেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।

সকাল থেকেই তার সরকারি বাসভবনে আত্মীয়স্বজনরা দেখা করতে যাচ্ছেন।
বেলা ১১টায় প্রধান বিচারপতির ভাই ড. এনকে সিনহা তার বাসভবনে প্রবেশ করেন।

এ ছাড়া ভাতিজির জামাই রাজ মনু সিংহ ১২টা ৪৫ মিনিটে, আরেক ভাতিজিজামাই সুজিত সিনহা, রাম কান্ত সিনহা প্রবেশ করেন ১০টা ২২ মিনিটে।

শ্যালিকা শীলা সিনহা ও তার মেয়ে সীমা সিনহা প্রধান বিচারপতির বাসায় যান ১০টা ২৩ মিনিটে।

তাকে পুলিশ স্কট দিতে সন্ধ্যা ৬টায় পুলিশের দুটি পিকআপভ্যান তার বাসভবনে প্রবেশ করে। তবে ৭টার দিকে একটি ভ্যান বেরিয়ে গিয়ে আবার কিছুক্ষণ পরে প্রবেশ করে।

এছাড়া সন্ধ্যা সোয়া ৬টায় তার একান্ত সচিব আনিসুর রহমানও তার বাসভবনে প্রবেশ করেছেন। ৭টার দিকে বেঞ্চ রিডার মাহবুব হোসেন ও কোর্ট কিপার ওয়ারেস আলী খানসহ ৩জন সেখানে যান।

রাত ৯টা ৫৬ মিনিটে রাজধানীর হেয়ার রোডের বাসা থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে গাড়িতে উঠেন তিনি।গাড়িতে ওঠার আগে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিচারপতি সিনহা।

তিনি বলেন, “আমি অসুস্থ না। আমি সাময়িকভাবে যাচ্ছি। আবার ফিরে আসব। বিচার বিভাগ যেন বিব্রত না হয়। আমার ধারণা, সরকারকে ভুল বোঝানো হয়েছে।”
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ছয়টার দিকে তিনি সিঙ্গাপুরে পৌঁছাবেন। সেখানে যাত্রাবিরতির পর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধান বিচারপতি।
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে প্রায় সাত ঘণ্টা সময় লাগে ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ