মাহমুদুল হাসান রতন , ময়মনসিংহ , জনতারআদালত.কম । ১৩ অক্টোবর, ২০১৭ ।

আমার বিশ্বাস এই বিভাগীয় প্রেসক্লাব একদিন উন্নতির শিখরে আরোহন করবে, সাংবাদিকরা জাতির কলম সৈনিক। সাংবাদিকতায় এথিক্স এন্ড ভ্যালুজ সমুন্নত রেখে কাজ করতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আনন্দহোন কলেজ বিশ্ববিদ্যলয়ের অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন আরও বলেন, সমাজ উন্নয়নে কর্নধারের ভূমিকা পালন করে সাংবাদিকরা।
১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় নগরীর সিকে ঘোষ রোড মীর প্লাজায় ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের জমকালো আয়োজনে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সম্মাননা স্মারক ২০১৭ প্রদান করা হয়েছে।
ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠার ৯০ বছর পর স্থানীয় সাংবাদিকতার সূত্রপাত হয়। আর ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার দিনই যাত্রা শুরু করে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব।
এ সময় তিন জন গণমাধ্যম ব্যাক্তিকে ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সম্মাননা পদক দেয়া হয়। সেই সাথে মানবিক কল্যাণে দায়িত্বশীল ভূমিকার জন্য ট্রাফিক বিভাগের টিএসআই নূরুল হককেও সম্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারী আনন্দমোহন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি জয়িতা শিল্পী।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি একেএম ফখরুল আলম বাপ্পী চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন মূখ্য সমন্বয়ক স্বাধীন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আলহাজ আশিক চৌধুরী।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সম্মাননা স্মারক ২০১৭ দেওয়া হয় আজকের খবর সম্পাদক মোশাররফ হোসেন, দৈনিক স্বদেশ সংবাদ সম্পাদক শ্রী জগদীশ সরকার ও প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা জিয়া উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব সহ সভাপতি সাপ্তাহিক রাতদিন নির্বাহী সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বপন, দৈনিক লোক লোকান্তর সম্পাদক কবি আমিনুল হাসান, সাপ্তাহিক মোমেনশাহী সম্পাদক মফিজ উদ্দিন, জনতার আদালত ডট কম ব্যুারো চিফ আব্দুল কাদের চৌধুরী মুন্না, দৈনিক আমাদের অর্থনীতির স্টাফ রির্পোটার ও নব দিগন্তের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুল হাসান রতন, আনন্দ মাল্টিমিডিয়ার মোকলেছুর রহমান মামুন, এটিএম মনিরুজ্জামান, মো: কামাল, রাশেদুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি মামুন, দেশ টিভির প্রতিনিধি ইলিয়াস, সাংবাদিক মারুফা জাহান মোনালিসা প্রমুখ।


























