spot_img

সাভারে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

সাভারের আশু‌লিয়ার বাড়ইপাড়া এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত যুবকের পরিচয় জানা যায়নি ।

আশু‌লিয়া থানার ভারপ্রাপ্ত ক‌র্মকর্তা (ও‌সি) আব্দুল আউয়াল জানান,  বাড়ইপাড়া এলাকায় রাস্তার পাশ দিয়ে চলাচলের সময় আজ সকালে পথচা‌রীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ