চট্টগ্রাম ব্যুরো, জনতারআদালত.কম । ২৫ আগষ্ট, ২০১৭ ।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা গোয়ালপাড়া এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত মো. জাফরের বয়স ৪৫ বছর। চরলক্ষ্যা এলাকাতেই তার বাড়ি।নিহতের ভাতিজা দেলোয়ার হোসেন জানান, রাতে বাড়ি ফেরার পথে চরলক্ষ্যা এলাকায় জাফরকে লাঠি ও হকিস্টিক দিয়ে পেটানো হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকায় দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে জাফরকে মারধর করে প্রতিপক্ষের লোকজন।আহত অবস্থায় জাফরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক হাসান।


























