ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের সম্পদ জব্দের আদেশ দেন।
সম্প্রতি প্রকাশিত জাতীয় একটি দৈনিকের দাবি, পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। এরপর থেকেই বেশ আলোচনায় পুলিশের সাবেক এই আইজি।
তবে গণমাধ্যমে বেনজীরের সম্পদ নিয়ে যেসব প্রতিবেদন প্রকাশ হয়েছে সেগুলোকে ‘অসত্য’ বলে দাবি করেছে র্যাবের সাবেক এই মহাপরিচালক।
২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশের ৩৭তম পুলিশ প্রধানের দায়িত্ব পালন করেছেন বেনজীর আহমেদ। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক (ডিজি) ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন।


























