spot_img

আজিমের মৃত্যু রহস্য উদঘাটনে দুই দেশ একযোগে কাজ করছে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর রহস্য উদঘাটনে দুই দেশ (বাংলাদেশ ও ভারত) একসাথে কাজ করছে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে নদী ও পরিবেশ রক্ষায় ব্রতী সংগঠন  ‘নোঙর ট্রাস্ট’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মিশন পুরো বিষয়টি নিয়ে কলকাতা পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। যেহেতু তদন্তাধীন বিষয়, তাই এ নিয়ে বেশি কিছু বলা সমীচীন নয়।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ