spot_img

সাত কলেজ শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান, সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক ,  জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা, কাঁদানে গ্যাস নিক্ষেপ ও আন্দোলনরত শিক্ষার্থীদের আটকের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থিত জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

আহতদের মধ্যে ঢাকা কলেজ শিক্ষার্থী মাইনুল হাসান ও তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সাত সরকারি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও মিরপুর বাঙলা কলেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর এসব কলেজের শিক্ষার্থীরা পরীক্ষাসহ নানা বিষয়ে বিড়ম্বনায় পড়েন। এ সমস্যার সমাধানে সাত দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শাহবাগে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এসব কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিকৃত ৭ দফা ঃ

* অধিভুক্ত কলেজগুলো নিয়ে নীতিমালা প্রণয়ন ও প্রকাশ।

* সম্মান দ্বিতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ভাইভা/ব্যাবহারিক পরীক্ষা শিগগিরই শেষ করে দ্রুত ফল প্রকাশ।

* সম্মান তৃতীয় বর্ষ ও মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা দ্রুততম সময়ের মধ্যে নেওয়া।

* ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্বের ভর্তি কার্যক্রম শেষ করা।

* ডিগ্রির আটকে থাকা সব বর্ষের পরীক্ষা দ্রুত শেষ করা।

* অধিভুক্ত কলেজগুলোর তথ্য সংবলিত একটি ওয়েবসাইট তৈরি।

*  শিক্ষার মানোন্নয়ন এবং সেশনজট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ।

এদিকে গতকাল বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় এসব কলেজের বিভিন্ন পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী, মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হওয়ার কথা। গত ফেব্রুয়ারি মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ