মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ,
জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

“মাছচাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ এর বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুলাই বুধবার সকাল ১১ টায় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর হতে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ ও বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ এর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম।
এছাড়া এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রাজিউর রহমান জেহাদ রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।


























