spot_img

সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তার রদবদল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৩ নভেম্বর, ২০১৭ ।

বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাগণ হলেন, বিপিএ সারদা রাজশাহীর সহকারী পুলিশ সুপার মোঃ রাকিবুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার আরএমপি রাজশাহী, এসএএফ খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদেরকে সহকারী পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শিবলী কায়সারকে সহকারী পুলিশ সুপার নৌ পুলিশ, ঢাকা, আরএমপি রাজশাহীর সহকারী পুলিশ কমিশনার মোঃ সোহরোয়ার্দী হোসেনকে সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায়,

র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তানভীর ভুঞাকে সিনিয়র সহকারী পুলিশ সুপার ৬ষ্ঠ এপিবিএন মহালছড়ি খাগড়াছড়ি, র‌্যাবের সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকায়, কেএমপি খুলনার সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলালকে সহকারী পুলিশ সুপার ৩য় এপিবিএন, খুলনা, নন্দীগ্রাম সার্কেল বগুড়ার সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুব হোসেন কাজলকে সহকারী পুলিশ সুপার পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায়, যশোর সদরের সহকারী পুলিশ সুপার তানভীর আহমদকে সহকারী পুলিশ সুপার এপিবিএন সদর দপ্তর ঢাকায়,

৩য় এপিবিএন খুলনার সহকারী পুলিশ সুপার মিহির কুমার দাসকে সহকারী পুলিশ সুপার সিআইডি ঢাকায়, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোঃ আবদুল মালেক পিপিএমকে সহকারী পুলিশ সুপার দোহার সার্কেল ঢাকায়, দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমানকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা হিসেবে বদলি করা হয়েছে এবং ৯ম এপিবিএন চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার এএসএম নূরুল আলম তালুকদারকে কক্সবাজার জেলায় সংযুক্ত করা হয়েছে।

২২ নভেম্বর’১৭ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ