মোঃ কামাল হোসেন , ময়মনসিংহ , জনতারআদালত.কম । ২৩ নভেম্বর, ২০১৭ ।

ময়মনসিংহের ত্রিশালে গত বুধবার জামায়াত-বিএনপি’র সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি ও সহায়তা প্রদানের লক্ষ্যে পিআইবির তিন দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে জামায়াত-শিবির ও বিএনপি নিয়ন্ত্রিত ত্রিশাল প্রেসক্লাবে।
বাংলাদেশ প্রেস ইনষ্টিটিউটে আয়োজিত প্রশিক্ষণে পিআইবির সহকারী প্রশিক্ষক তানিয়া পারভিনের পরিচালনায় প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে। এতে স্বাগত বক্তব্য রাখেন- ত্রিশাল উপজেলা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক ও প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব। শুভেচ্ছা বক্তব্য দেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি (২০০১ সাল) ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান।
প্রশিক্ষণে ত্রিশাল, ভালুকা ও নান্দাইল উপজেলার জামায়াত-বি.এন.পির ৪০ জন সাংবাদিক অংশ নেন।


























