spot_img

সরিষাবাড়ী পৌর মেয়র রোকুনুজ্জামান ঢাকা থেকে নিখোঁজ

রবিউল হাসান লায়ন,  জামালপুর,  জনতারআদালত.কম । ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর সভার মেয়র রোকুনুজ্জামান রোকন (৪২) সোমবার সকাল ৯ টায় ঢাকা উত্তরার নিজ বাসা থেকে নিখোঁজ হয়েছেন। তার বাড়ি জামালপুরের সরিষাবাড়ী পৌর সভার সাতপোয়া গ্রামে।

নিখোঁজ মেয়রের বড় ভাই মো: সাইফুল ইসলাম টোকন জানান, তার সহোদর ছোট ভাই মেয়র রোকুনুজ্জামান রোকন।  সে তার গান ম্যানকে নিজ বাসায় রেখে সোমবার সকাল ৯ টায় ঢাকা উত্তরা ১৩ নম্বর সেক্টরের ৬০ নম্বর বাসা থেকে বের হন। সে উত্তরা এলাকার পার্কে ঘুরতে যাবার কথা বলে বাসা থেকে বেড়িয়ে যান।  সেখান থেকে তিনি সোমবার সন্ধা পর্যন্ত বাসায় ফিরেন নাই।  এদিকে সারাদিন তাকে তার অাত্নীয় স্বজন ও তার বন্ধুদের বাসাসহ বিভিন্ন জায়গায় খোঁজেও তাকে পাওয়া যায়নি।

অবশেষে সোমবার সন্ধায়  মেয়র রোকুনুজ্জামান রোকন নিখোঁজ দাবী করে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন তারই বড় ভাই সাইফুল ইসলাম টোকন।

উত্তরা পশ্চিম থানার ওসি তদন্ত অাব্দুর রাজ্জাক জানান, মেয়র রোকুনুজ্জামান নিখোঁজের দাবীতে তার বড় ভাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ