spot_img

সরকার জনগণের কর্মসংস্থান সচল রাখতে কাজ করছে: পরিবেশমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের জনগণের কর্মসংস্থান সচল রাখতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে থেকে তাদের জীবন মান উন্নয়নে কাজ করে। সেজন্য করোনা ভাইরাসের মহামারীকালে জনগণের কর্মসংস্থান সচল রাখতে তৃণমূল পর্যায়ের সরকারি উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখাসহ প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মো. শাহাব উদ্দিন আজ জেলার বড়লেখা উপজেলার শ্রীধরপুর (জিপিএস)-আরএইচডি রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যেই উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। তখন জনগণের মাথাপিছু আয় বর্তমানের ২ হাজার ২৭০ ডলার থেকে ১২ হাজার মার্কিন ডলারে উন্নীত হবে।
তিনি বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করে ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।
মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের প্রতিবন্ধক ধর্মের অপব্যাখ্যাকারী ও ভন্ড ধর্মব্যবসায়ীদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আজিম উদ্দিন সরদার, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী এবং বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ