ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
আলোচিত অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলার প্রধান আসামি নাছির উদ্দিন মাহমুদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের একটি সূত্র।
এর আগে সকালে ব্যবসায়ী নাছির মাহমুদসহ ছয়জনকে আসামি করে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। মামলার পরই আলোচিত ব্যবসায়ী নাসিরকে গ্রেপ্তারে মাঠে নামে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।
সোমবার (১৪ জুন) দুপুর ৩টায় তাকে রাজধানীর উত্তরার সেক্টর-১ এর ১২ নম্বর রোডস্থ নিজস্ব বাসা (১৩ নং) থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বেশকিছু মাদকও উদ্ধার করা হয়েছে।
রোববার রাতে এক ফেসবুক পোস্টে অভিযোগ তোলার কয়েক ঘণ্টা পর ঢাকার গুলশানে নিজের বাড়িতে সংবাদ সম্মেলন করে উত্তরা বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। প্রতিকার পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পরিমনি। জানান, কিছু একটা খাওয়ানো পর ধর্ষণচেষ্টা চালান , করা হয় হত্যাচেষ্টাও।
সংবাদ সম্মেলনে পরীমনি বলেন,‘ আমি মরে গেলে বুঝবেন খুন করা হয়েছে, আত্মহত্যা নয়। কারণ, আমি আত্মহত্যা করার মতো মেয়ে নই। আমি এই অন্যায়ের বিচার চাই। এর বিচার দেখে মরতে চাই। আর যদি আমাকে কেউ হত্যা করে, তখন আপনাদের কাছে সেই বিচারের ভার দিয়ে গেলাম। আবারও বলছি, আজ যদি আমি মরে যাই, তো সেটি আত্মহত্যা হবে না। ধরে নেবেন আমাকে হত্যা করা হয়েছে।’


























