spot_img

সরকারি আশেক মাহমুদ কলেজের দুই ছাত্র বহিষ্কার

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

একজন ছাত্রীকে উত্যক্ত করার দায়ে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের দুই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।

জানা গেছে, কলেজের নতুন শিক্ষা ভবনের দোতলায় শ্রেণিকক্ষে রোববার সকাল নয়টার কিছুক্ষণ আগে ওই ছাত্রীকে উত্যক্ত করার এ ঘটনা ঘটে। ওই দুই ছাত্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কলেজের পক্ষ থেকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগও করা হয়েছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকী ছাত্রী উত্যক্তকারী ওই দুই ছাত্রকে বহিষ্কার ও থানায় অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে এ প্রতিবেদককে বলেন, ওই ছাত্রীর অভিযোগ গুরুতর হওয়ায় কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে ওই দুই ছাত্রের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, সরকারি আশেক মাহমুদ কলেজে এক ছাত্রীকে উত্যক্তকারী দুই ছাত্রের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষের একটি অভিযোগ পেয়েছি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ