spot_img

ঠাকুরগাঁওয়ে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও, জনতারআদালত.কম । ১৬ অক্টোবর, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নাজনিন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, সম্প্রতি ১৫ অক্টোবর রবিবার ভোর রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও বাসিয়াদেবী ফকিরপাড়া নদীর পাশে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় কিশোরীর লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে ঠাকুরগাঁও থানা পুলিশ লাশ নামিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।

কিশোরীর পিতা নুর নবী জানান, নাজনিন গতকাল রাত থেকে নিখোজ ছিল। অনেক খোজাখুজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। এলাকাবাসী জানায়, ওই কিশোরীর মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে।

কেউ তাকে হত্যা করে এভাবে গাছে ঝুলিয়ে দিতে পারে। এ ব্যাপারে সালন্দর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুব আলম মুকুল জানান, বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। তাই থানায় খবর দিয়েছি পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ