আব্দুল কাদের চৌধুরী, ময়মনসিংহ ,
জনতারআদালত.কম , ১ আগষ্ট, ২০১৭ ।

ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাও ইউনিয়নের সন্তোষপুর বড়চনার পাড়, শুভগ্রাম বিদ্যুতায়ন অনুষ্ঠানের মাধ্যমে, সন্তোষপুর গ্রামের ৬১টি বাড়ী বিদ্যুতের সংযোগ পেলো,দূর হলো অন্ধকার।

বর্তমান সরকারের অংগীকার ঘরে ঘরে বিদ্যুৎ,এর অংশ হিসাবে আজ এই গ্রাম বিদ্যুৎ সংযোগ পেলো। সভায় অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগ এর তথ্য ও গবেষনা সম্পাদক মোঃ ইমদাদুল হক সেলিম বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কাজে সকলকে এক হয়ে,সরকারের হাতকে শক্তিশালী করে দেশকে এগিয়ে নিত আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এম আবুল কালাম আজাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার, ময়মনসিংহ পল্লীবিদ্যুত সমতি- ১,ফুলবাড়িয়া। সভায় নাওগাও ইউ: পরিষদের চেয়ারম্যান আ:রাজ্জাক,ও ইউনিয়ন আওয়ামীলীগ এর দলীয় কর্মীবৃন্দ এবং উপজেলা আওয়ামীলীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অনুষ্ঠানে বিদ্যুৎ সংযোগ প্রাপ্ত পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।


























