spot_img

শিক্ষার্থীরা নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করতে মাদক থেকে দূরে থাকতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট,  জনতারআদালত.কম , ২৯ জুলাই, ২০১৭ ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, শিক্ষার্থীরা নিজেকে মেধাবী হিসেবে প্রতিষ্ঠা করতে মাদক থেকে দুরে থাকতে হবে।

তিনি বলেন, মাদক গ্রহণ শুধু নিজেকে নয় দেশকেও মেধাশূন্য করবে। এ ব্যাপারে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, সন্তান কোথায় কি করছে তা খোঁজ রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আজ ঢাকার দোহার উপজেলার মুকসুদপুরে পদ্মা কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে নারী শিক্ষার বিশেষ ভূমিকা রয়েছে। এদেশের একটি বৃহৎ অংশ নারী। সেদিক চিন্তা করে দেশের প্রতিটি ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। নারীরা নিজেকে শিক্ষিত ও দক্ষ জনশক্তি রূপে গড়ে তুলে দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছে। তাই প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের কথা চিন্তা করে দেশে নারী শিক্ষায় বিশেষ নজর দিয়েছেন।

আসাদুজ্জামান খান বলেন, দেশের শিক্ষার প্রসারে ১৬ লাখ কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে শিক্ষা বোর্ডে আওতায় আনা হয়েছে। এটি একটি দৃষ্টান্ত।

মন্ত্রী বলেন, কলেজ গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অব.) ডা. এ আর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের হিতৈষী সদস্য ও ভূমি নিবন্ধন মহাপরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ