spot_img

শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ সকাল পৌনে ৮টায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে চারজন পুরুষও দুইজন নারী।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, চুনারুঘাট থেকে যাত্রী নিয়ে সিএনজি অটোরিকশাাটি হবিগঞ্জ যাচ্ছিল। শায়েস্তাগঞ্জের ঢাকা- সিলেট মহাসড়কের ওলিপুর এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যান পেছন দিক থেকে ধাক্কা দিলে অটোরিকশার চারজন পুরুষ ও দুইজন নারী ঘটনাস্থলেই মারা গেছেন।

আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সকলেই অটোরিকশাার যাত্রী।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে।

নিহতরা হলেন- হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ এলাকার ফান্ড্রাইল গ্রামের বাসিন্দা দুর্ঘটনা কবলিত অটোরিকশার চালক আহদ মিয়া (৩০), তার স্ত্রী হনুফা আক্তার (২৫), একই গ্রামের সোহাগ মিয়া (২৮), একই গ্রামের স্বপন মিয়া (২৬), চুনারুঘাট উপজেলার শ্রীবাড়ি গ্রামের রাহেলা আক্তার (৩০) ও একই গ্রামের আলমগীর মিয়া (২৮)।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ