spot_img

শাহবাজপুরে বন্যার্তদের মাঝে চাউল বিতরণ

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম । ৩০ আগষ্ট, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে গতকাল ইউনিয়নের প্রায় ৭ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও শাহাবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী খান, ট্যাগ অফিসার খলিলুর রহমান, ইউপি সচিব মতিউর রহমান সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ।

জানা যায়, এ বছর বন্যায় শাহবাজপুর ইউনিয়নের মির্জাপুর, সর্দারপাড়া, বিয়াড়া, সাউনিয়া, গনেশপুর সহ কয়েকটি গ্রামের প্রায় ২০ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারের বিশেষ বরাদ্দ হিসেবে উপজেলা প্রশাসনের মাধ্যমে এ পর্যন্ত মোট ৭ টন চাউল বরাদ্দ করা হয়েছে। যা ইউনিয়ন পরিষদের মাধ্যমে তালিকা তৈরি করে বিতরণ করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ