spot_img

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ১২০০

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২১ জুলাই, ২০১৭ ।

 

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের সময় পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ১২’শ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

শাহবাগ থানার এসআই মাজহারুল ইসলাম বৃহস্পতিবার রাতে এ মামলা দায়ের করেন।

শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।

বৃহস্পতিবার সকালে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর লাঠি-চার্জ করে ও কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। আটক করা হয় ১৩ জন শিক্ষার্থীকে।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বৃহস্পতিবারই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাতটি সরকারি কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার তারিখ চূড়ান্ত করে নোটিস দেওয়া হয়।

মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা ১০ সেপ্টেম্বর, অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা ১৬ অক্টোবর এবং ডিগ্রি প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা আগামী ৪ নভেম্বর শুরু হবে।

এছাড়া ডিগ্রি প্রথম বর্ষ, মাস্টার্স প্রথম ও শেষ পর্বের প্রাইভেট (রেজি) পরীক্ষা ২৫ জুলাই থেকে ২৯ অগাস্টের মধ্যে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কর্তৃপক্ষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ