ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২১ জুলাই, ২০১৭ ।

বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে আগৈলঝাড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক সালমনের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ওবায়েদ উল্লাহ সাজুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় অ্যাডভোকেট সাজুকে সাময়িক বহিষ্কারের এই নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসবভন গণভনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনী বোর্ডের সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সাজু অহেতুক মামলা করেছে। এ মামলায় বিচারক তাকে জেলহাজতে পাঠানো আদেশ দেন । পরে তিনি জামিন পান।
ওবায়েদউল্লাহ সাজু বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি একইসঙ্গে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি।


























