spot_img

শাহজালালে ৩৬৩ কার্টুন বিদেশি সিগারেটসহ এক যাত্রী আটক

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আমদানী নিষিদ্ধ ৩০৩ ব্রান্ডের ৩৬৩ কার্টুন বিদেশী সিগারেটসহ দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে।

এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (মিডিয়) তারেক আহমেদ বাসসকে জানান, সকাল ১১টার দিকে বিমান বন্দরের গ্রীন চ্যানেল এলাকা থেকে এসব সিগারেটসহ ইমাম হোসেন তুষার (৩১) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তুষার ফেনী জেলার মৃত আবদুল কাওছার খন্দকারের পুত্র।

তিনি জানান, তুষার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (জি-৯৫১৭) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বিমানবন্দরে পৌঁছেছেন।গ্রেফতারকৃত তুষারকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ