ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৪ আগষ্ট, ২০১৭ ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল কর্তৃপক্ষের নোটিশে বলা হয়েছে, হলের ভেতর দিন বা রাত হোক, কখনোই ছাত্রীদের অশালীন পোশাক (সালোয়ারের ওপর গেঞ্জি) পরা যাবে না।
নোটিশে বলা হয়েছে, উক্ত পোশাকে হলের কার্যালয়ে কোনো কাজের জন্য ঢোকা যাবে না। কেউ এমনটা করলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে হল কর্তৃপক্ষ।
তবে এই ঘটনাটি প্রকাশ হওয়ার পর তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করতে দেখা যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। একাধিক ভুল বানানে দেওয়া এ নোটিস নিয়ে কেউ কেউ সমালোচনাও করছেন ফেসবুকে। হলে ছাত্রীদের পোশাকের ‘স্বাধীনতায়’ হল কর্তৃপক্ষের ‘এমন হস্তক্ষেপ’ মেনে নেওয়ার মতো না বলেও মন্তব্য করেছেন অনেকে।
নাম প্রকাশ না করার শর্তে হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থীরা হলের ভেতর যে পোশাক স্বস্তিদায়ক মনে করেন, সেটাই পরে থাকেন।কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কি তাহলে এও বলে দিবেন আমরা কোন ড্রেস পড়ে বাজারে যাবো, কোন ড্রেস পড়ে বারান্দায় বসে চা খাবো , কি করবো ? যেকোনো আবাসস্থলে কোনটা শালীন পোশাক আর কোনটা অশালীন পোশাক, সেই মানদণ্ড কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্ধারণ করে দিতে পারে না।


























