spot_img

শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে বলে আশা ব্যক্ত করেছেন সিইসি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আজ সকালে রাজধানীর হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দেয়া শেষে সারাদেশে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সকাল সাড়ে ৮টার দিকে ভোটাধিকার প্রয়োগের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রতি পাঁচ বছর পর পর জাতীয় নির্বাচন আসে। সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করি।’

ভোট কেন্দ্রের চিত্র স্বচ্ছতার সঙ্গে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান সিইসি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ