spot_img

ভোট দিলেন ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভোট দিয়েছেন।
আজ সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার ১ নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি-ক্যাডেট একাডেমি কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
এরপর ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনরা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে, ভোটাররা বিএনপিকে বর্জন করেছে।
তিনি বলেন, আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ, উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও সহিংসতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ