spot_img

শহীদ ডা. মিলনের ২৭তম শাহাদাত বার্ষিকী পালিত

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৭তম শাহাদাত বার্ষিকী আজ সোমবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে স্মরণ সভা, মিলাদ ও পদায়া মাহফিল এবং মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের তৎকালীন যুগ্ম মহাসচিব ও ঢাকা মেডিক্যাল কলেজের শিক্ষক ডা. মিলন ১৯৯০ সালের ২৭ নভেম্বর এই দিনে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্বে সামরিক জান্তার পেটোয়া বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সন্নিকটে নিহত হন।

এ উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ চত্বরে তার সমাধিতে ফাতেহা পাঠ, বিশেষ মোনাজাত ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছে আওয়ামী লীগ।
এ সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, শহীদ ডাঃ মিলনের পরিবার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সামনে ‘শহীদ ডা. মিলন’ স্মৃতি স্তম্ভে¢ আরেকবার পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে মিলনের ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজে মিলনের সমাধিস্থলে বাংলাদেশ মেডিক্যাল এ্যসসিয়েশন (বিএমএ) আলোচনা সভার আয়োজন করে।

বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, শহীদ মিলনের মা সেলিনা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ