ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৭ নভেম্বর, ২০১৭ ।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কতৃপক্ষকে (বিএমডিএ) একটি আইনি কাঠামোর মধ্যে আনার লক্ষ্যে মন্ত্রিসভায় এর খসড়া আইন অনুমোদন করেছে।
আজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর কার্যলয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭ এর খসড়াটি নীতিগতভাবে অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে বিফ্রিংকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, বিএমডিএ একটি রেজুলেশন দ্বারা পরিচালিত হচ্ছে, কারণ এটি পরিচালনায় কোনো আইন নেই। প্রতিষ্ঠানটি একটি সরকারি রেজুলেশন দ্বারা এখন পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।
সচিব বলেন, একটি কর্তৃপক্ষ হলো বিধিবদ্ধ প্রতিষ্ঠান যেটা আইন দ্বারা পরিচালিত হয়।


























