spot_img

লোকজ সংস্কৃতির বিকাশে সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে : টেলিযোগাযোগ মন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার লোকজ সংস্কৃতির বিকাশে দেশের সকল সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীতে ভার্চ্যূয়াল প্লাটফর্মে আয়োজিত বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের (জিএমএসএফ) দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ সম্মেলনের উদ্বোধন করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন এলাকার অঞ্চল-ভিত্তিক লোকজ সংস্কৃতি আমাদের  অতি মূল্যবান সম্পদ’।

এ প্রসঙ্গে ড. দীনেশ চন্দ্র সেনের ময়মনসিংহ গীতিকার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ময়মনসিংহ গীতিকা বিশ^ সাহিত্যাঙ্গনে বাংলাদেশকে তুলে ধরেছে। সেজন্যই এক সময়ের পূর্ব বাংলার (বর্তমানে বাংলাদেশ) লোকজ সংস্কৃতি নিয়ে দীনেশ চন্দ্র সেনের অন্যান্য যেসব খন্ড-খন্ড লেখা রয়েছে সেগুলো পুনঃপ্রকাশ করা প্রয়োজন।

জিএমএসএফ’র একাধিক-বারের নির্বাচিত সভাপতি মোস্তাফা জব্বার এ অনুষ্ঠানে জানান, ‘বাংলাদেশের অন্যতম মূল পরিচয় হচ্ছে তার স্বকীয় ও সমৃদ্ধ সংস্কৃতি’।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের জাতীয় কমিটির চেয়ারম্যান বিচারপতি মো: জাহাঙ্গীর হোসেন, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি মো: আবুল কালাম আজাদ, ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের নির্বাহী চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো: জাফর উদ্দিন, প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবদুল মনসুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী ময়মনসিংহ অঞ্চলের নিজস্ব সংস্কৃতির বিকাশে বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের ভূমিকারর প্রশংসা করে বলেন, সাংস্কৃতিক ফোরাম তাদের কর্মকান্ড দিয়ে সংগঠনটিকে জাতীয় সংগঠনে রূপ দিয়েছে।

তিনি বলেন, রাজনীতিক, সরকারি কর্মকর্তা, শিল্পি-সাহিত্যিক, ডাক্তার ও আইনজীবী এই সংগঠনে জড়িত থেকে সংগঠনকে সমৃদ্ধ করেছেন।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ফোরামের পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বৃহত্তর ময়মনসিংহের রাজনীতবিদি, সরকারি কর্মকর্তা,সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ীসহ  বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধি অন-লাইনে যুক্ত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ