spot_img

লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা, জানা যাবে ৩ বা ৪ আগস্ট : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা তা পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, আগামী ৩ বা ৪ আগস্ট এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। শনিবার (৩১ জুলাই) গণমাধ্যমকে এসব কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, পোশাক কারখানার আশপাশের শ্রমিকদের দিয়েই আপাতত গার্মেন্টস চালুর প্রতিশ্রুতি দিয়েছেন মালিকেরা। এ সময় ঢাকার বাইরের শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা নেই।

বিধি-নিষেধ সামনে থাকছে কিনা ? জানতে চাইলে তিনি বলেন, সেটি আসলে কী হবে, এখন তা চূড়ান্তভাবে বলতে পারছি না। সেটি আমাদের বলাও উচিত হবে না।

দেশবাসীকে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘সবাইকে পরিস্থিতি বুঝে আরও সচেতন হতে হবে।’

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ