spot_img

লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে ১জন নিহত ও আহত ১ জন

রবিউল হাসান লায়ন , জামালপুর ,

জনতারআদালত.কম । ১ সেপ্টেম্বর, ২০১৭ ।

 

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ট্রেনে কাটা পড়ে তিথী আক্তার (২০) নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত একই মোটরসাইকেলের সহযাত্রী পলাশ খন্দকারকে (২৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা দু’জন মোটরসাইকেলে বেড়াতে বের হয়েছিলেন। সরিষাবাড়ী পৌরসভার আরামনগর কামিল মাদরাসা সংলগ্ন রেলপথের লেভেল ক্রসিংয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তারা দুর্ঘটনা কবলিত হন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিথী আক্তার ও পলাশ খন্দকার তারা দু’জন ঘনিষ্ঠ বন্ধু। তিথী আক্তার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে। পলাশ খন্দকার চর পোগলদিঘা গ্রামের আরিফ খন্দকারের ছেলে। তারা দু’জন মোটরসাইকেলে বেড়াতে বের হয়েছিলেন।

বিকেল পাঁচটার দিকে আরামনগর কামিল মাদরাসা সংলগ্ন রেলপথের লেভেল ক্রসিং পাড় হওয়ার সময় তারাকান্দি থেকে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে তিথী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেল চালক পলাশ খন্দকার গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করে। কিন্তু পলাশ খন্দকারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তার স্বজনেরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এদিকে আরামনগর কামিল মাদরাসা সংলগ্ন রেলপথের লেভেল ক্রসিংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন গুরুতর আহত হওয়ার ঘটনায় স্থানীয় উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন। খবর পেয়ে সরিষাবাড়ী রেলওয়ের জিআরপি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং নিহত তিথী আক্তারের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এ ব্যাপারে নিহত তিথী আক্তারের মা মালেকা বেগম জানান, মেয়েকে নিয়ে তিনি বিকেলে ঈদের কেনাকাটা ও বই কিনতে আরামনগর বাজারে যান। এক পর্যায়ে মেয়েটি তার মাকে না জানিয়েই ওই যুবকের সাথে মোটরসাইকেলে ঘুরতে যায়।
সরিষাবাড়ী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ রাজবংশী জানান, পলাশ খন্দকারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন অরক্ষিত লেভেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান না থাকায় প্রায়ই নানা দুর্ঘটনা ঘটছে। সম্প্রতি জেলা সদরে অরক্ষিত লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে সাতজন নিহত হয়।

এদিকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী জিআরপি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ইয়ার আলী বলেন, নিহত ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকলে অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ